নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের মা মমতাজ বেগমের আত্মার মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) জালকুড়ি খিরত আলী মসজিদসংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান। সঞ্চালনায় ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম মাজহারুল ইসলাম জোসেফ এবং প্রধান বক্তা ছিলেন বন্দর থানা যুবদলের সভাপতি মো. আমির হোসেন।
স্মরণসভায় বক্তারা মরহুমা মমতাজ বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভেন্ডার, বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের অর্থবিষয়ক সম্পাদক জাকির হোসেন, এম এম সাগর, মহানগর যুবদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও জয়নাল প্রধান।
এ ছাড়া যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, শিকদার বাচ্চু, নূর আলম খন্দকার, মিজান, জনি খন্দকার, মোজাম্মেল হক, কাজী সোহাগ, ফারহান আহমেদ রুবেল, ফারুক, আল-মামুন ও ইব্রাহিম খলিল ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফিজ ব্যাপারী, দুলাল মিয়া, সোহেল মাহমুদ, কাজী নূর আলম, মাইনুল, সোহেল প্রধান, আলমগীর ও সুমন।

