নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে আশরাফি আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফি একই এলাকার আফজাল হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন ছিল। অনুষ্ঠানে আসা স্বজনদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আশরাফি। সবাই একসঙ্গে গোসল করলেও একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কখন সে পানিতে ডুবে যায়, তা কেউ বুঝতে পারেননি।
পরে স্বজনরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর আশরাফিকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক সুমন দাস জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

