নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সিজ মালিক সমিতির (রেজি. নং- ঢাকা-৪২৩৬) কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালস্থ মালিক সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার সেলিম মাহমুদ এ তফসিল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সচিব আশিষ সিনহা, সহকারী নির্বাচন কমিশনার শরীফ হোসেন, শাহীন আলী ও হাফিজুর রহমান।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ ও ১৬ জুলাই মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১৭ ও ১৮ জুলাই মনোনয়নপত্র গ্রহণ, ১৯ জুলাই বাছাই অনুষ্ঠিত হবে।
এছাড়া ২০ জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২১ জুলাই বাতিলকৃত মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল ও আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল নিষ্পত্তির পর ২২ জুলাই প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৩ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
২৫ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৬ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। সবশেষে ৩ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে ঘিরে মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার সেলিম মাহমুদ বলেন,
“আপনাদের সহযোগিতা ছাড়া আমরা পাঁচজন কোনোভাবেই সফল হতে পারব না। আমি আশা করি, আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা এমন একটি নির্বাচন উপহার দিতে পারব, যাতে সবাই বলতে পারে— এটি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়েছে।

