বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর আয়োজিত এ কর্মসূচিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়া হয়। এ উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলাওয়াতেরও আয়োজন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক ছিলেন। অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিচ্যুত হননি এবং স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। তাঁর রাজনৈতিক আদর্শ নেতাকর্মীদের জীবনে পথপ্রদর্শক হয়ে থাকবে।
তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোকে হত্যার ষড়যন্ত্র করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন ও নুরুল হক চৌধুরী দিপুসহ নেতৃবৃন্দ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিব্বির আহমেদ।
দোয়া মাহফিল শেষে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং একজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
এ সময় সাবেক যুবদল নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, জুয়েল রানা, সুমন ভূইয়া, রানা মুন্সী, মো. মুসা, মো. মিঠু, রাসেল আহমেদ মনির, ইমন, ওসমান গনি, কুতুবউদ্দিন, আকরাম পলাশ, মাসুম খন্দকার, মাসুদ আহমেদ, রাজীব, খোকন গাজী, জসিম, ইসলাম, নাহিদ পারভেজ, নিপু, সোহেল শেখসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

