নারায়ণগঞ্জের বন্দরে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার হামজারবাগ এলাকার এরশাদ (৪০) এবং লোহাগড়া থানার পশ্চিম আমিরাবাদ এলাকার মোজাম্মেল হক (২৯)।
র্যাব-১১ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

