জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর রাজধানী ঢাকায় বিএনপির বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রায় যোগ দিতে আসা নেতাকর্মীদের মাঝে কোমল পানীয় বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জাকির খান। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে দূর-দূরান্ত থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে নিজ উদ্যোগে কোমল পানীয় বিতরণ করেন তিনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা নেতাকর্মীদের ক্লান্তি দূর করতে তাঁর এমন উদ্যোগ উপস্থিত নেতাকর্মীদের প্রশংসা কুড়ায়। পানীয় বিতরণ কর্মসূচি শেষে জাকির খানের নেতৃত্বে কাকরাইল মোড় থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মূল বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রায় গিয়ে যোগ দেয়। এ সময় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো মিছিলজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জাকির খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
কোমল পানীয় বিতরণ শেষে জাকির খানের নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল মিছিল
You Might Also Like
Quick Link
Leave a Comment
Saturday, Nov 7, 2026
সর্বশেষ
Follow US
Find US on Social Medias

