ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আজ ১৩ এপ্রিল থেকে নারায়ণগঞ্জের শহরের সকল উচ্ছেদ অভিযান শুরু করার আগেই গোটা শহর ফাঁকা হয়ে গেছে। অচেনা এক নগরীতে পরিনত হয়েছে নারায়ণগঞ্জ।
গত এপ্রিল (৮ এপ্রিল) বুধবার দুপুরে নাসিক ভবনের মিলনায়তনে সকলের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিটি কর্পোরেশন (নাসিক) প্রশাসক এডভোকেট শাখা হোসেন খান সকলের সমন্বয়ে যানজট ও হকার নিরসনে আগামী ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু করার পক্ষে মত প্রকাশ করেন।
সরেজমিন নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় কোথাও কোন স্থপনা নেই, পুরো শহর ফাঁকা হয়ে আছে। নতুন এক রুপে নারায়ণগঞ্জ শহর । সাধারন মানুষের সাথে কথা বললে তারা বলেন, আজ এক নতুন রুপ দেখতে পাচ্ছি, তবে এটা কত দিন থাকবে তা দেখার বিষয় আছে। আমরা এ হকার ও ফুটপাত চাই না । তবে এখন দুপুর হকার বসে বিকেল থেকে সে সময় কি হয় তা না দেখে বুঝা যাবে না। এর আগে বহুবার এমন উচ্ছেদ দেখেছি কিন্তু কোন কাজে আসেনি কিছু দিন পর পুণরায় তারা রাস্তা দখল করে বসে পড়ে । এবার দেখা যাক কতদিন থাকে তাদের এ অভিযান । তবে আমরা এ উচ্ছেদ অভিযান কে স্বাগতম জানাই।

