দকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে কাজ করা সামাজিক সংগঠন ‘নাগরিক শক্তি নারায়ণগঞ্জ’-কে কম্পিউটার ও প্রিন্টার দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের হাতে কম্পিউটার ও প্রিন্টার তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে ‘নাগরিক শক্তি নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে সম্প্রতি একটি মাদকবিরোধী ক্লাবের কার্যক্রম শুরু হয়। সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন পাড়া-মহল্লায় মাদকবিরোধী সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি সংগঠনটির আয়োজনে মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা সংগঠনটির উদ্যোগের প্রশংসা করে পাড়া-মহল্লায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন।
সংগঠনের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য কম্পিউটার ও প্রিন্টারের প্রয়োজনের কথা জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন নেতৃবৃন্দ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এসব সরঞ্জাম সরবরাহ করে।
কম্পিউটার ও প্রিন্টার হস্তান্তরকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু আইন প্রয়োগের মাধ্যমে এটি নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাগরিক শক্তি নারায়ণগঞ্জ অরাজনৈতিকভাবে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। জেলা প্রশাসন সবসময় এ ধরনের ইতিবাচক সামাজিক উদ্যোগের পাশে থাকবে।’
সহযোগিতা পাওয়ার পর নাগরিক শক্তি নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সহযোগিতার ফলে তাদের কার্যক্রম আরও গতিশীল হবে। তারা প্রতিটি পাড়া-মহল্লায় মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মাদকমুক্ত নারায়ণগঞ্জ গঠনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

