ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটবম: মহান বিজয় দিবসের গৌরবোজ্জ্বল মুহূর্তে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর যুবদল নেতা ইব্রাহিম আহমেদ বাবু।
সোমবার (১৫ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি।
ইব্রাহিম আহমেদ বাবু বলেন, দিনটি আমাদের জাতীয় গৌরবের প্রতীক, স্বাধীনতার চূড়ান্ত সাফল্যের স্মারক। স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
’শুভেচ্ছা বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সংগঠক, শহীদ পরিবার এবং মহান বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখা সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

