ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি মাওলানা মনির হোসেন কাসেমীকে উদ্দেশ্য করেন বলেন, ওনার মনের ভেতরে কি সেটা ত আমাদের জানার বিষয় আছে। ওনার মনের ভেতরে যদি শামীম ওসমানের দোসরদের নিয়ে কাজ করার ইচ্ছে থাকে তাহলে কি আমরা তার সাথে কাজ করতে পারবো । সামনে নির্বাচন সে নির্বাচন আমরা অবশ্যই করবো ।সে নির্বাচনে তারেক রহমান যাকে প্রার্থী দিয়েছে তার পক্ষে আমরা অবশ্যই নির্বাচন করবো । কিন্তু এটাও আমাদের দেখতে হবে ওনি মনির হোসেন কাসেমী আমাদের জন্য কি করেন, আমদের নিয়ে কি চিন্তা করছেন, কি ভাবছেন।
রনি আরও বলেন, মনির হোসেন কাসেমীকে দল থেকে প্রার্থী দিয়েছেন সেটা আমরা গ্রহন করেছি। কিন্তু ওনার মনের ভেতরে কি আছে সেটা ত আমাদের জানার দরকার আছে।আমাদের দেখতে হবে আমাদের নেতা তারেক রহমান যে উদ্দেশ্য নিয়ে তাকে মনোনয়ণ দিয়েছেন সে উদ্দেশ্য তিনি পুরির্পূণ করতে পারেন কি না। আমাদের জন্য না তিনি মনির হোসেন কাসেমী নারায়ণগঞ্জের ফতুল্লা মানুষের মনের কোঠায় কি জায়গা করে নিতে পারছে কি না,ফতুল্লার মানুষ কি চায় সেটা কি সে মনে করে কি না। ফতুল্লার মানুষের কি কি চাহিদা আছে সেটা পুরন করতে পারবে কি না । আমাদের নেতা তারেক রহমান তাকে যে উদ্দেশ্য করে মনোনয়ন দিয়েছেন ওনার যে ইচ্ছা ওনার যে লক্ষ্য সে গুলো পুরন করতে পারবে কি না। আমরা চাই ওনি কি করেন সেটা আমাদের দেখার বিষয়। আমাদের দল বিএনপি এ দল নিয়ে অনেকেই এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন।এমপি,মন্ত্রী হওয়ার পরে কি করেছেন আমাদের দলের নেতাকর্মীদের ছুঁড়ে ফেলে দিয়েছেন।আমাদের ভোটে এমপি হবেন, মন্ত্রী হবেন, পরবর্তী সময় আমরা আপনার পিছু পিছূ দৈৗঁড়াবো আপনি আমাদের বিরুদ্ধে মামলা দিবেন জেলা খাটাবেন সে সুযোগ আর হবে না। আমরা আগে দেখবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বিগত ১৭ বছর যে ত্যাগ স্কীকার করেছে তাদের আপনি কি মূল্যায়ন করনে।

