নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ভূঁইয়া সজিবের নেতৃত্বে সোমবার দুপুরে এ মিছিল বের করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মিছিলটি বের করেন দলটির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বের করা মিছিলটি কিছু সময় মহাসড়কে অবস্থান করে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন প্রকাশ্য কর্মসূচির ঘটনায় রূপগঞ্জের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে মহাসড়কে মিছিলের ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

