নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ সানী (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সানী চাঁদপুর সদর থানার মনোহরকান্দী (বিষ্ণপুরা) এলাকার লোকমান ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএমের তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (এসআই) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফতেপুর এলাকায় আলমগীর হোসেনের ‘আনিকা সাইকেল স্টোর’-এর সামনে পাকা সড়ক থেকে সানীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার সানী মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

