ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জাকির খানের মুক্তির খবরে সকাল থেকে দলে দলে নেতাকর্মী ও তার স্বজনরা জেলা কারাগার গেটের সামনে জড়ো হন।র্দীঘদিন পর প্রিয় নেতার মুক্তি ব্যান্ড বাজিয়ে ও স্লোগান দিয়ে উল্লাস করতে থাকেন তার নেতাকর্মীরা। অপেক্ষার প্রহর শেষ ৯৫২ দিন পর কারাগার থেকে মুক্ত হলেন জাকির খান, প্রিয় নেতাকে দেখে আনন্দ উল্লাসে মেতে উঠেন তার হাজার হাজার সাধারন মানুষ ও অনুসারি। জাকির খান কারাগার থেকে মুক্ত হলে ফুল ও মালা দিয়ে তাকে বরণ করে নেন তারা।
এ সময় জাকির খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ উল্লাস করেন। নারায়ণগঞ্জের ইতিহাসের স্মরণ কালের সেরা শো-ডাউন করে মুক্ত আকশের বাতাস নেন আলোচিত জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।
২০২৫ সালের ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন এ নেতা । মুক্তির এক বছর পরও নেতাকর্মী ও সাধারন মানুষের কাছে জনপ্রিয়তার র্শীষে রয়েছেন জাকির খান।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান জামিনে মুক্ত হওয়ার পর তাকে নিয়ে নারায়ণগঞ্জের সাধারন মানুষের মনে নানা ধরনে সংঙ্কা তৈরি হয়ে ছিলো। জাকির খান জেল থেকে বের হলে কি হবে, সকলের সংঙ্কা দূরে করে দলীয় ও সামাজিক কাজে নিজেকে জড়িয়ে একবছরে সকলের কাছে এখনো জনপ্রিয়তার র্শীষে রয়েছেন তিনি। গত একবছরেও জাকির খানের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ নেই বরং তার কমকান্ডে অনেকটাই সকলের কাছে আরও জনপ্রিয় করে তুলছে তাকে।
২০২৫ সালের ১৩ এপ্রিল র্দীঘ দিন পর ছেলে জাকির খানকে কাছে পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন মা আছিয়া বেগম। মুক্তি পেয়ে নারায়ণগঞ্জে ফিরে আসার পর বিএনপির অনেক নেতাই ছুটে গিয়েছেন তার বাসায়| তবে জাকির খানকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সাথে গিয়ে সাক্ষাত ও মিষ্টি মুখ করাতে দেখা গেছে| এর আগে জাকির খানকে নিয়ে ফুলঝুড়ি ঢেলে দিয়েছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুর খান সেন্টু| তিনিও জাকির খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাকে আগামী দিনে বিএনপির নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবেন বলে ইঙ্গিত দিয়েছেন|
উল্লেখ্য, হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১-এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।

