নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার একমাত্র পুত্র ইসতিয়াক আলম খন্দকার নকীব পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন।
বৃহস্পতিবার (আজ) দুপুরে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। পবিত্র মক্কা ও মদিনায় ওমরার যাবতীয় ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করবেন বলে জানা গেছে।
দেশ ছাড়ার আগে খোরশেদ তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি যেন সুস্থ ও নিরাপদে ওমরার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফিরতে পারেন, সে জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।
খোরশেদের সৌদি আরব গমনের খবরে তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও তাঁর জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন।

