ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেন, আপনি গাছ কে স্নেহ,আদর ভালোবাসা দিয়ে লালন করলেন মানে আপনি পরিবেশ কে লালন করলেন। আপনি এ নগর কে লালন করলেন আপনি দেশ কে সহযোগিতা করছেন, আপনি দেশের নতুন ভবিষৎত প্রজম্মকে কে সহযোগিতা করছেন,এ পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য সহযোগিতা করছেন।
ভিন্নধর্মী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজন করেন মাত্র পাঁচ টাকায় বৃক্ষমেলা।এ বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে এ সকল কথা বলেন।
( ১০ ডিসেম্বর)বুধবার দিনব্যাপী সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ ব্যতিক্রমী কার্যক্রমটি, যেখানে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করতে ভিড় করেন স্থানীয় সাধারণ মানুষ।অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। এ কারণেই নাগরিকের মতামত নেওয়ার এ কার্যক্রম। জনতার মতামতের উপর ভিত্তি করেই আগামীর বাংলাদেশ, এবং আগামীর নারায়ণগঞ্জ গড়বো।”
মাসুদুজ্জামান আরও বলেন, আপনারা বৃক্ষ প্রেমী হন, সবুজ প্রেমী হন।নদী দূষন বাঁচান,আসা করি এ নদী শীতলক্ষ্যা ইনশাআল্লাহ আবারও ফিরে আসবে।আমরা বেঁচে থাকতে দেখে যেতে চাই এর কার্যক্রম। ভবিষৎত প্রজম্মের জন্য শীতলক্ষ্যা হবে বিনোদন কেন্দ্র।আমরা ছোট বেলায় দুপুরে খাওয়া পরে একটা ছোট্র সময় ছিলো অবশ্যই দুপুরে ঘুমাতে হত। আমরা স্কুল থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া শেষে এক ঘন্টা ঘুমাতে হত। আমরা ঘুম থেকে উঠে নদীর পাড়ে মাঠে যেতাম হাঁটতে খেলতে ঘুরঁতে্ আমরা নদীর পানি দেখেছি সচ্ছ টলটল করছে।আজকে সে পানি কোথায় আজকে নদীর সামনে যাওয়া যায় না দূর্গন্ধে।আমরা আসা করি ইনশাআল্লাহ ওই পরিবেশ হবে। আসি করি আবার সে পরিবেশ হবে যাতে করে আবার সবাই নদীর পাড়ে যাবে বিনোদন করবে।

