সিদ্ধিরগঞ্জে সাফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ইনার হুইল ক্লাব অব ব্লুবেল, ঢাকা-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইনার হুইল ক্লাব অব ব্লুবেল, ঢাকা-এর সভাপতি সেলিনা মোস্তফা।
এসময় আরও উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব ব্লুবেল, ঢাকা-এর কোষাধ্যক্ষ জাকিয়া আলী ভূঁইয়া, আইএসও কান্তা সাদাত, ওয়েব মাস্টার ফাইকা রহমান, সদস্য উরবানা চৌধুরী, উজমা সিদ্দিক, শাহনাজ আজাদ, মাহজাবিন হাশেমসহ আরও অনেকে।

