ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জিমখানা লেকের পানিতে ডুবে আলামিন (৭) ও ইব্রাহিম (৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে ডুবে যাওয়ার প্রায় আট ঘণ্টা পর লেকের পানিতে তল্লাশি চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃতদের বাবার নাম শাহ আলম। পরিবারটি ফতুল্লার খিলমার্কেট এলাকায় ভাড়া বাসায় বাস করে। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে জিমখানা লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয় এই দুই ভাই। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে স্থানীয়দের ও উদ্ধারকারী দলকে বিষয়টি জানানো হয়। পরে তল্লাশির একপর্যায়ে লেকের পানির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

