ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁও থানা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় ৭৩৭ (সাতশত সাইত্রিশ) পিস ইয়াবাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার। ১৭/০১/২০২৬ ভোর অনুমান চারটায় বাংলাদেশ সেনাবাহিনী, সোনারগাঁও জোনের ক্যাপ্টেন মোঃ নিলয় মহোদয় মোবাইল ফোনে জানায় যে, সোনারগাঁও থানাধীন লাদুরচর সাকিনস্থ একটি বাড়িতে মাদক কারবারিরা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি আভিযানিক টিম যৌথ অভিযান পরিচালনা করে জনৈকা মোসাঃ বিউটি (৩৫) এর বসত ঘর হতে ০২ জন আসামিকে গ্রেফতার করে। তাৎক্ষণিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই (নিঃ) নবী হোসেন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনী কর্তৃক ধৃত আসামী (০১) মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা- মৃতঃ শফিউদ্দিন, সাং লাদুরচর, থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ ও (০২) মোসাঃ বিউটি (৩৫), স্বামী-মোঃ আনোয়ার হোসেন, সাং লাদুরচর, থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ’দের হেফাজতে নেয় এবং তাদের হেফাজতে জব্দ তালিকায় উল্লেখিত আলামত সর্বমোট ৭৩৭ (সাতশত সাইত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করলে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
You Might Also Like
Quick Link
Leave a Comment
Friday, Oct 16, 2026
সর্বশেষ
Follow US
Find US on Social Medias

