ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপির চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সুস্থতা কমানা করে নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটি ফাজিতুল মাঠে প্রায় তিন হাজার এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কোরআন খতমও দোয়ার আয়োজন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ আলী বলেন, এখানে অনেকেই জানেন না, ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন। আজ সারাদেশে খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন এবং দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারেন।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটি ফাজিতুল মাঠে প্রায় তিন হাজার এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কোরআন খতমও দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ আলী ।
তিনি আরও বলেন, “আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে। তারপরও এই দেশে খালেদা জিয়ার প্রয়োজন রয়েছে। আমি তাঁর কাছেই ছিলাম এবং তখন দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। তিনি আমাকে ডেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন। তাঁর মতো ভালো মানুষ ও দেশনেত্রী আমাদের পাশে আর কেউ হবে বলে আমি মনে করি না। আপনারা দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফেরেন। খালেদা জিয়া ফিরলে দেশের মঙ্গল ছাড়া অন্য কিছু হবে না।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিএনপির গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন উপকমিটির সদস্য এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, সাবেক এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

