নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইস্রাফিল (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব দেলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই হাসান মাতব্বরের নেতৃত্বে হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় পূর্ব দেলপাড়া সাকিনস্থ মিজানের বাড়ির মূল গেটের সামনে রাস্তা থেকে ইস্রাফিলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ইস্রাফিল পূর্ব দেলপাড়া এলাকার হাজী মাওলা বক্স জামে মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আফসার উদ্দিন এবং মায়ের নাম মৃত রহিমা বেগম।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

