ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ২৯.১১.২০২৫ খ্রি. তারিখ বিকাল ৪ টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন সম্মুখে ‘সমমনা’র উদ্যোগে ১৯৭১ সালের ২৯ নভেম্বর বক্তাবলি গণহত্যা দিবসের স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমমনা’র সভাপতি সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমমনা’র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক খোকন। সভায় বক্তাবলি গণহত্যা দিবসকে স্মরণ করে বক্তব্য রাখেন সংস্কৃতিজন রফিউর রাব্বি, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী ল²ী চক্রবর্তী, উদীচী’র নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহিদুল হক ভ‚ইয়া দিপু, সমমনা’র উপদেষ্টা দুলাল সাহা, হিমাংশু সাহা, সমমনা’র সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ভ‚ইয়া, সমাজ অনুশীলন কেন্দ্রের রঘু অভিজিৎ রায়, উন্মেষ সাংস্কৃতিক সংসদের প্রদীপ ঘোষ বাবু, ক্রান্তি খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম জহির, সমমনা’র সাংগঠনিক সম্পাদক বিজয় কর্মকার প্রমুখ। বক্তারা ১৯৭১ সালের ২৯ নভেম্বর বক্তাবলি গণহত্যা দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আগামীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালনের আহŸান জানান। আগামীতে সম্প্রদায়িক শক্তি ও জঙ্গীবাদকে রুখে বাম শক্তি তথা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রগতিশীল বাংলাদেশ গড়ার আহŸান জানান। সমমনা সকালে বক্তাবলিতে শহীদ বেদিতে পুস্কস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের ২৯ নভেম্বর বক্তাবলি গণহত্যা দিবস উপলক্ষে সমমনা’ র স্মরণসভা
You Might Also Like
Quick Link
Leave a Comment
Thursday, Oct 15, 2026
সর্বশেষ
Follow US
Find US on Social Medias

