ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে চ্যানেল ওয়ান এর স্টাফ রিপোর্টার নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক পদে বৈশাখী টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক পুনঃনির্বাচিত হয়েছেন।
সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। সংগঠনের সভাপতি নাফিজ আশরাফ এর সভাপতিত্বে সম্প্রতি গ্রেস কক্স হোটেলের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিযেশনের বিগত বছরগুলোর কার্যক্রম এবং এবছর ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ২০২৬ ফ্যামিলি ট্যুর বিষয়ে উপস্থিত সকলে নিজ নিজ মতামত তুলে ধরেন তাদের বক্তব্যে।
বক্তাগণ বলেন, টিভি জার্নালিস্টদের এটিই একমাত্র সংগঠন, যা প্রতিবছর অন্তত একবার পরিবারের সদস্যদের নিয়ে “ফ্যামিলি ডে” এবং “ফ্যামিলি ট্যুর” করে আসছে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান সদস্য-বক্তারা।

