ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন। গত চারদিন ধরে তিনি ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন আকবর হোসেন। পরে ডেঙ্গু পরীক্ষা করালে তার শরীরে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আজগর আলী হাসপাতালে নেওয়া হয়।
আকবর হোসেন তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জসহ ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।
আকবর হোসেনের বড় ছেলে ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি বলেন, ‘আমার বাবা কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার বাবার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

