ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, প্রশাসনের মধ্যে আগের ফ্যাসিস্ট আমলের অনেকেই রয়ে গেছে। যারা সবসময়ই ইসলামী দল গুলোর বিষয়ে বিপরীত অবস্থান নিয়ে থাকে। তাই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা লেবেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে আমরা শংকিত। রবিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় দাওয়াতুল কোরআন মাদ্রাসার খতমে বোখারী অনুষ্ঠানে গণমাধ্যমের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জোটের আসন বিন্যাস নিয়ে সমস্যা চলছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট একটি বিশাল বিষয়, আমরা কোন জোট গঠন করিনি, শুধু আসন সমঝোতা করেছি। অনেকগুলো দলের সমন্বয়ে আমরা ইসলামপন্থীদের একটি ব্যালট বক্স নীতিতে এগিয়ে যাচ্ছি, আমাদের মধ্যে এখনো কোনো সমস্যা সৃষ্টি হয়নি আমরা অচিরেই জোটের চূড়ান্ত আসন বিন্যাস ঘোষণা করবো। নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর মহানগর সভাপতি মাওলানা আব্দুল জব্বার এর এনসিপি এর জন্য আসন ছেড়ে দেওয়ার ঘোষণার বিষয়ে তিনি বলেন, স্থানীয়ভাবে কোন নেতা কোন ঘোষণা দিলে সেটি চূড়ান্ত নয়, এটি তার ব্যক্তিগত মতামত চূড়ান্ত আসন বিন্যাসের ঘোষণা কেন্দ্রীয়ভাবে আসবে। এখন পর্যন্ত এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন সর্বোচ্চ তালিকায় রয়েছেন। তিনি আরো বলেন, স্থানীয় কোন নেতা আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়ার অধিকার রাখে না, এটি কেন্দ্রীয়ভাবে ঘোষিত হবে। কেউ যদি আসন সমঝোতার বিষয়ে কোন ঘোষণা দিয়ে থাকেন, এর কোন ভিত্তি নেই। ১০১ আলেমের বিবৃতির বিষয়ে তিনি বলেন, এই বিবৃতিতে যে সমস্ত শীর্ষ আলেমের নাম ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে অনেকেই এই বিবৃতি সম্পর্কে কিছুই জানেন না। তারা বিভিন্ন ধরনের বিবৃতি এবং ভিডিও বার্তায় বিষয়টি স্পষ্ট করেছেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই দেখেছি।
লেবেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে আমরা শংকিত–মামুনুল হক
You Might Also Like
Quick Link
Leave a Comment
Friday, Oct 16, 2026
সর্বশেষ
Follow US
Find US on Social Medias

