বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) বিকেলে নগর পৌর পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়নগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এম.এ মজিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১২ই ফেব্রুয়ারীর নির্বাচনে দেশের দ্বায়িত্ব গ্রহনের ৬ দিন পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ডেকে পাঠান। ঐসময় তাঁর সাথে আমার অনেক কথা হয় কিন্তু এর মধ্যে তিনি একটি দ্বায়িত্ব আমাকে দেন সেটা হলো নারায়ণগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করা। আর সেই ঐক্যবদ্ধ করার অংশ হিসেবে আজ আমি এখানে এসেছি। আমরা সবাই ভাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলবো। যাতে আগামীর পথ আমাদের মসৃন হয়। বিএনপিকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, মাত্র ছয় মাস হয়েছে একটি গুপ্ত সংগঠন মানুষকে উৎতপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং সরকারের উন্নয়ন কাজ বাঁধাগ্রস্ত করতে চায়। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে বিএনপির নাম শুনলে গুপ্ত সংগঠনের গাঁ কেপে ওঠে। আমাদেরকে এমনভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে সরকার ও তারেক রহমানের বিরুদ্ধে কোন কটুক্তি করার দুঃসাহস না দেখায়।
পারভেজ মল্লিকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগরের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, মনিরুল ইসলাম রবি, ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির, নুরুউদ্দিন আহমেদ, এড, বিলাল হোসেন, বদিউজ্জামান বদু, ছাত্র নেতা মোঃ মোশাররফ হোসেন, জিয়াউর রহমান জিয়া, দুলাল মল্লিক সহ প্রমুখ।
গুপ্ত সংগঠন সরকারের উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করতে চায় — এড, সাখাওয়াত হোসেন
Leave a Comment

