ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীর প্রেম কাণ্ডে তার নির্দোষ কিশোর বন্ধু হাসিব তিন দিন যাবত হাজত খাটছেন। অবশেষে ৭ দিন পর পুলিশ কিশোরীকে খুঁজে পেলেন তার আরেক বন্ধু আল আমিনের বাসায়।
Advertisement
সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকার কাচারী বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে আল আমিন ও তার বাবা আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ফতুল্লার জামতলা এলাকার হাবিব খন্দকারের ছেলে হাসিব খন্দকার (১৫) ও তার ঘনিষ্ঠ বান্ধবীর (১৪) পরিবার তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে জানেন। গত ১৬ ফেব্রুয়ারি কিশোরী স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর বাসায় না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজে অপহরণের অভিযোগ এনে ১৯ ফেব্রুয়ারি ফতুল্লা থানায় মামলা করেন।
এ মামলায় আসামি করা হয় হাসিব ও তার মা সাদিয়া আক্তারকে। মামলা করেই হাসিবকে গ্রেফতার করার জন্য পুলিশকে বিভিন্ন লোকজন দিয়ে চাপ দিতে থাকেন। এতে বাসা থেকে থানায় ডেকে নিয়ে পুলিশ হাসিবকে ২০ ফেব্রুয়ারি গ্রেফতার করেন। ৩ দিন পর জানতে পারেন ওই কিশোরী আরেক ছেলে বন্ধুর সঙ্গে তার বাসায় আছে। সেখানে অভিযান চালিয়ে আল আমিন ও তার বাবা আব্দুল মজিদকে গ্রেফতার করে তাদের কাছ থেকে কিশোরীকে উদ্ধার করেন।
মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই রেহেনুল ইসলাম জানান, ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় কিশোরী স্কুলে না গিয়ে বন্ধু আল আমিনের সঙ্গে দেখা করতে জালকুড়ি এলাকায় যায়। সেখান থেকে প্রলোভন দেখিয়ে কিশোরীকে আল আমিন তাদের তালতলা কাচারী বাড়ি নিয়ে যায়। ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের বাসায় ছিল কিশোরী। বিষয়টি জেনেও আল আমিনের বাবা আব্দুল মজিদ কিশোরীর পরিবারকে জানাননি। এ ঘটনায় হাসিব ও তার মা নির্দোষ প্রমাণিত হয়েছেন। গ্রেফতারকৃত বাবা-ছেলেকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

