ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৫ আসনে ভোটের কঠিন সমিকরনে পড়েছেন সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালামা । স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন ও ১১ দলীয় জোট প্রার্থী সিরাজ মামুনে আতংক বিরাজ করছে কালাম বলয়ে।এ ছাড়াও বিএনপির একটি অংশ আবুল কালামকে পরাজিত করানোর জন্য গোপনে আতাঁত করে যাচ্ছে স্বতস্ত্র প্রার্থী মাকসুদ হোসেন সাথে।
রাজনৈতিক ব্যাক্তিদের সাথে আলাপ করলে তারা জানান, নারায়ণগঞ্জ-৫ আসনে শহর ও বন্দর দুই দিকেই বিপদে আছেন তিনবারের সাবেক এমপি এড. আবুল কালাম। বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনর একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে এটা সবাই জানে, এছাড়াও আওয়ামীলীগের ভোট পাওয়ার একটি সুযোগ রয়েছে তার তা ছাড়াও বন্দরে জামায়াতে ইসলামের ভোট পাবেন সিরাজ মামুন। শহরেও মাকসুদ হোসেন একটি ভোট ব্যাংক রয়েছে।
এ ছাড়াও ১১ দলীয় জোট প্রার্থী সিরাজ মামুন শহরে তার একটি ব্যাপক পরিচিত রয়েছে তা ছাড়াও জামায়াত ইসলামের পুরো ভোটটা পাবেন তিনি শহর ও বন্দর মিলিয়ে সিরাজ মামুন ও মাকসুদ হোসেন চিন্তার কারন হয়ে দাড়িয়েছে আবুল কালামের জন্য ।
অন্য দিকে বিএনপির একটি গ্রুপ মাসুদুজ্জামানের মনোনয়ন না পাওয়ার কারনে আবুল কালামের সাথে নির্বাচনের মাঠে থাকলেও তাকে পরাজিত করার ছক তৈরি করছেন। তারা গোপনে আতাঁত করছেন স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনর সাথে এ খবর এখন সকলের জানা।
তরে শহর ও বন্দরে বিএনপি ও এড. আবুল কালামের নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে । আবুল কালাম এ আসন থেকে ৫ বার নির্বাচন করে তিনবার জয়ী হয়েছেন তাকে পরাজিত করা কঠিন হবে।
ভোটের কঠিন সমিকরনে পড়েছেন সাবেক এপি আবুল কালাম
Leave a Comment

