নারায়ণগঞ্জের রাজপথে নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দিয়েছে মহানগর যুবদল। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে নগরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সম্মিলিত অংশগ্রহণে কর্মসূচিটি পরিণত হয় বড় ধরনের রাজনৈতিক শোভাযাত্রায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে শহরের খানপুর হাসপাতাল রোড থেকে শোভাযাত্রাটি বের হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে নেতাকর্মীদের স্লোগান, জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুনে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়।
কর্মসূচিকে ঘিরে দুপুর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা খানপুর এলাকায় জড়ো হতে শুরু করেন। সদর, সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানা, বন্দর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। পরে এসব মিছিল একত্র হয়ে মূল শোভাযাত্রায় অংশ নেয়।
আয়োজনে শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনই নয়, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এক জায়গায় সমবেত করার চিত্রও দেখা গেছে। বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দিয়ে নগরীর সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিতে ছিল সরব উপস্থিতি।
শোভাযাত্রায় নেতৃত্ব দেওয়া মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঙ্গে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। তাঁদের মধ্যে যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, সাইফুল আলম সজিব ও জাকির হোসেন সেন্টুসহ আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, অ্যাডভোকেট শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ ও মাহফুজুর রহমান ফয়সালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নিজেদের সাংগঠনিক শক্তি ও কর্মীদের অংশগ্রহণ তুলে ধরার চেষ্টা করেছে। নগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের একসঙ্গে উপস্থিতি সংগঠনটির স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়তার একটি চিত্রও সামনে এনেছে।

