নারায়নগঞ্জের জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: সুরুজ্জামানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত করেছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) বাদ আসর মাসদাইর সিটি কবরস্থানে জিয়ারত শেষে দোয়া করেন তারা।
জিয়ারত শেষে খোরশেদ বর্তমান নেতাদের উদ্দেশ্যে বলেন, গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে যে সকল নেতাকর্মী ভূমিকা রেখেছে ও জুলুম নির্যাতনের শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন তাদের স্বরণ করা উচিত। আমরা যদি তাদের অবদানকে স্বীকার না করি তবে আমাদেরকেও ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে না।
দোয়া পরিচালনা করেন মহানগর ওলামাদলের আহবায়ক হাফেজ শিব্বির আহমেদ, উপস্থিত ছিলেন মরহুমের পুত্র টনি জামান, সাবেক মহানগর যুবদল নেতা মো:আফজাল সোবহান, রানা মুন্সি, মো:মুসা, আমির সোহেল, মাসুম খন্দকার, ইসলাম মিয়া, রনি শিকদার প্রমুখ।
বিএনপি নেতা সুরুজ্জামানের কবর জিয়ারত
Leave a Comment

