রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ মহানগর জাসদের সাধারণ সম্পাদক শাহজাহানসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে রাজনৈতিক নেতাকর্মীরা কেন্দ্রীয় জাসদ কার্যালয়ে এক হয়ে একটি গোপন বৈঠকে অংশ নিচ্ছিলেন। সেখানে বিশৃঙ্খলা বা দেশবিরোধী কোনো পরিকল্পনা হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকেই নারায়ণগঞ্জ মহানগর জাসদের সাধারণ সম্পাদক শাহজাহানকে আটক করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জাসদ কার্যালয়ে সন্দেহভাজন ব্যক্তিরা উপস্থিত হয়ে বৈঠক করছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ আরো জানায়, এ গোপন বৈঠকের পেছনে কোনো ধরনের নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

