নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফাহিমা খানম (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মেঘনা টোল প্লাজা এলাকায় সন্দেহভাজন অবস্থায় ফাহিমা খানমকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চন্দ্রখলা এলাকার মৃত সোহাগ খাঁনের মেয়ে।
সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় ফাহিমা খানমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

