নগর পরিকল্পনা ও টেকসই নগর উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে Urban Development Cell for Governance Project (UDCGP)-এর প্রকল্প পরিচালক (PD)-এর সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে নগর উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নগর ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলমসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

