নারায়ণগঞ্জের বন্দরে ফেরি করে হেরোইন বিক্রির সময় মোজাম্মেল হক (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির ১ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার মোজাম্মেল হক বন্দর উপজেলার শাহীমসজিদ এলাকার মৃত দরবেশ আলী মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জুলাই) সন্ধ্যা প্রায় ৬টা ১৫ মিনিটে বন্দর রেললাইন ভাঙা ব্রিজের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ফেরি করে হেরোইন বিক্রির সময় মোজাম্মেল হককে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে হেরোইন ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ১২(৭)২৬। সোমবার (৬ জুলাই) দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

