নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ফারুক মালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এক শোকবার্তায় কাউন্সিলর খোরশেদ বলেন, “ফারুক মাল ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী ও এলাকার পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ফারুক মাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

