ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারাযণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, রিয়াজুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া,সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ জেলা বিএনপির শ্রদ্ধা
You Might Also Like
Quick Link
Leave a Comment
Saturday, Nov 28, 2026
সর্বশেষ
Follow US
Find US on Social Medias

