নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ফারুক মালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আলমগীর আজিজ ইমন।
গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা ও নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ফারুক মাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় তিনি বলেন, “ফারুক মাল শুধু একজন রাজনৈতিক কর্মীই ছিলেন না, তিনি আমার মহল্লার বড় ভাই ও শ্রদ্ধেয় একজন মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে অত্যন্ত আন্তরিক, সাহসী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে দেখেছি। এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তার মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত।”
তিনি আরও বলেন, “ফারুক ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তার চলে যাওয়ায় এলাকাবাসী একজন পরিচিত ও আপন মানুষকে হারালো। আমি মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

