জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে গঠিত এই পূর্ণাঙ্গ কমিটি যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করবে।
দুলাল মিয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্বের অধীনে জাতীয়তাবাদী যুবদল আগামী দিনে আরও শক্তিশালী, গতিশীল ও গণমুখী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।
তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতার সফলতা কামনা করেন এবং তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

