ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ চাঁদপুর সফরে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সাইবোর্ড এলাকায় বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকের রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল নামে। এসময় তারেক রহমানের বহনকারী গাড়ীর সামনে দাঁড়িয়ে জোরালো স্লোগান ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে সবার নজর কাড়েন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাউসার আশা ।
শনিবার (১৬ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইবোর্ড এলাকায় এই দৃশ্য দেখা যায়। তারেক রহমানের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান।
এসময় আবুল কাউসার আশা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তার উপস্থিতি, কর্মীদের সংগঠিত করা এবং প্রাণবন্ত স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই তার এই উপস্থিতিকে দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই মাঠের রাজনীতিতে সক্রিয় আবুল কাউসার আশা মহানগর বিএনপির বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাইবোর্ড এলাকায় তার নেতৃত্বে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সফরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
তারেক রহমানকে এক নজর দেখতে সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এসময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

