ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মোঃ মেহেদী ইসলামের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ. এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে পুলিশের একটি দল উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জোসনা বেগম (৪৬) এর বসতঘরে তল্লাশি চালিয়ে তাকে এবং তার সহযোগী মোঃ তালহা জুবায়ের (২৫) কে আটক করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ৩,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৩,২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
You Might Also Like
Quick Link
Leave a Comment
Saturday, Oct 17, 2026
সর্বশেষ
Follow US
Find US on Social Medias

