নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খাঁন টিপু নগরবাসীর উদ্দেশ্যে বলেন নারায়ণগঞ্জে আইনের প্রয়োগও নাই, আইনের প্রতি জনগণের শ্রদ্ধাও নাই। আজকে যদি আইনের প্রতি শ্রদ্ধা থাকতো, তাহলে নাঃগঞ্জে যারা মার্কেট করেছেন সেখানে আন্ডার গ্রাউন্ডে ও ব্যাজমেন্ট নেই, যদি থাকতো তাহলে জনগণ রাস্তায় কার পার্কিং এবং বাইক গাড়ী রাখতো না। সোমবার (২রা মার্চ) বিকেলে নগরীর চাষহাড়া, বালুর মাঠ, বিবিরোডে অবৈধ দোকান পাট ও কারপার্কিং উচ্ছেদ অভিযান শেষে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন,নাসিক ও রাজউকের কতৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি যাদের এই শহরে মার্কেট আছে তারা যেনো কার পার্কিং এবং বাইক রাখার জন্য আন্ডার গ্রাউন্ড ব্যাজমেন্টের জরুরি ব্যাবস্হা গ্রহন করেন। এখানে বড় সমস্যা হচ্ছে যানজট, যানজট মুক্ত রাখতে হলে ফুটপাত ও সড়কে কোনো পার্কিং বাইক ও অবৈধ দোকান পাট থাকতে পারবেনা।
তিনি বলেন, পাশাপাশি জনগণ কে সচেতন হতে হবে, কোন জায়গায় কোন কোন গাড়ী রাখা যাবে বলা থাকবে,কোন জায়গায় যাত্রী উঠা নামা করবে সেটা আমাদেরকে জামতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে কোনো ভাবেই ফুটপাত ও সড়ক থেকে যানজট মুক্ত হবে না। যে হেতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানম্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ২০ কোটি মানুষের মূখে হাসি ফোটাত ও জনগণের পাশে দাড়াতে চেয়েছেন, নারায়ণগঞ্জে যেনো কোনো সমস্যা সৃষ্টি না হয়।
তিনি বলেন, আমরা রাজনীতিবিদ, জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একসাথে ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করতে চাই। যাতে রাস্তায় কোনো জানজোটের সৃষ্টি না হয়, পবিত্র মাহে রমজান মাসে মানুষ নির্ভিগ্নে চলাচল করতে পারে আর তা না হলে যতই বড়ই ভ্রাম্যমান আদালত পরিচালনা করুক না কেনো কাজে আসবে না। তাই প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া এবং সূধি সমাজ কে আহ্বান জানাচ্ছি আপনারাও আমাদের পাশে থেকে সহোযগিতা করুন।

