ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, ভারতের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগকেও এ ধরনের নিয়মিত বৈঠকের অংশ হিসেবে দেখা উচিত।
তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেন। যাদের কথা বলা হচ্ছে, তাঁদের সঙ্গে যোগাযোগও সেই প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে।”
এতে উল্লেখযোগ্য, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ৩১ ডিসেম্বর একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে জানান, গত বছর তাঁর বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছিল। তিনি বলেন, ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার পরামর্শ দিয়েছিলেন।
জয়সোয়ালের বক্তব্যে বোঝা যায়, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া ও বিভিন্ন দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা একটি স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম।

