ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল।
শনিবার (২৭ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁদের অনুসারী নেতা-কর্মীরা।
অন্যদিকে মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার নেতাকর্মীরা। তবে গত বুধবার (২৪ ডিসেম্বর) বাবুল সমর্থন জানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য আবুল কালামকে। যেখনে তিনি দলীয় মনোনয়ন ফরমের একটি কাগজ দেখিয়ে দাবি করছেন, তিনি এ আসনটিতে মনোনীত।

