ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে, প্রাইমগ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক এবং বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল এর উদ্দ্যেগে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।
এসময় দোয়া অনুষ্ঠানে প্রাথমিক চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীরা অংশগ্রহণ করেন।শুক্রবার (৫ই নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দর উপজেলার আওতাধীন, বন্দর ইউনিয়নের মিরকুন্ডির বিবিজোড়া এলাকার পরেশ সাধু’র আশ্রমে আবু জাফর আহম্মেদ বাবুলের আয়োজনে চিকিৎসা সেবার এ কার্যক্রমের পূর্বে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া ও চিকিৎসা সেবা কার্যক্রম উপস্থিত ছিলেন, চিকিৎসক সঞ্জিত কুমার দাস (চেয়ারম্যান অব মেডিকেয়ার সোসাইটি)
চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীরা জানান, (প্রাইম গ্রুপের চেয়ারম্যান)–আবু জাফর আহম্মেদ বাবুল সাহেব মনোনয়ন প্রত্যাশী হয়েছিলেন, কিন্তু দল তাকে প্রাথমীক তালিকায় না রাখায়, তিনি হোতাশ না হয়েও আমাদের মতো হতদরিদ্র এ মানুষ গুলোকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে চলেছেন, উপরোন্ত আজকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করেছেন । আমরা সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক এর কাছে দোয়া করি খালেদা জিয়া যেনো দ্রুত আরোগ্য লাভ করে দেশের মানুষের সেবা করতে পারে।

