প্রতিমন্ত্রী সময়মতো, অপেক্ষায় এমপিদের
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন…
ভিন্ন রূপে জাকির খান : রাজপথের দাপট থেকে মানবিক রাজনীতিতে
নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত ও বহুলচর্চিত একটি নাম জাকির খান। একসময় রাজপথের দাপুটে ছাত্রনেতা, পরে দীর্ঘ সময় দেশের বাইরে ও কারাগারে থাকা সব মিলিয়ে তার রাজনৈতিক জীবন নানা বাঁক পেরিয়েছে। তবে দীর্ঘ দুই দশকের বেশি সময় পর কারামুক্ত হয়ে প্রকাশ্যে আসার পর জাকির খানকে ঘিরে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার সেই আলোচনায় শুধু অতীতের বিতর্ক নয়, সামনে এসেছে তার রাজনৈতিক অবস্থানের পরিবর্তন, মানবিক কর্মকাণ্ড এবং পদ-পদবীর বাইরে নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও। ২০২৫ সালের ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। কারাগারের বাইরে তাকে বরণ করতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল বিভিন্ন সংবাদমাধ্যমের অন্যতম আলোচিত বিষয়। ফুল-মালা দিয়ে বরণ করার পর নেতাকর্মীদের নিয়ে শহরে শোডাউনও করেন তিনি। তার মুক্তির বিষয়টি শুধু একটি রাজনৈতিক নেতার কারামুক্তি হিসেবে সীমাবদ্ধ থাকেনি; নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে জাকির খানের সাংগঠনিক প্রভাব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মোট ৩৩টি মামলা ছিল বলে তার আইনজীবী জানিয়েছেন। এর মধ্যে ৩২টি মামলায় তিনি খালাস পেয়েছেন এবং একটি মামলায় জামিনে ছিলেন; একটি মামলায় পাঁচ বছরের সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ার পর তিনি মুক্তি পান। জাকির খানের রাজনৈতিক উত্থান মূলত ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। ১৯৯৯ সালে তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হন। সে সময় তার নেতৃত্বে ছাত্রদলের একটি শক্তিশালী সাংগঠনিক বলয় গড়ে ওঠে।এমনকি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করলেও তার অনুসারীরা নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয় আওয়ামীলীগ সরকার পতনের আন্দোলনে। জাকির খানের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার বক্তব্যে পরিবর্তনের বিষয়টি। কারামুক্তির পর তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন। একই সঙ্গে প্রশাসনকে সহযোগিতা করে ‘মানবিক নারায়ণগঞ্জ’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অতীতের প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি যেন আগামী প্রজন্মকে দেখতে না হয় এমন বক্তব্যও দেন তিনি। এই বক্তব্যের মধ্য দিয়ে জাকির খানের রাজনৈতিক অবস্থানে একটি নতুন বার্তা স্পষ্ট হয়েছে শুধু রাজপথের শক্তি প্রদর্শন নয়, বরং সংগঠন, মানবিক কর্মকাণ্ড, প্রশাসনের সঙ্গে সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজনৈতিক পরিবেশ তৈরির কথাও তিনি সামনে আনছেন। বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচিও তার অনুসারীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে জাকির খান তার রাজনৈতিক বলয়কে শুধু দলীয় কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন এমন একটি চিত্র পাওয়া যায়। জাকির খানের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি উল্লেখযোগ্য দিক হলো দীর্ঘ সময় ধরে বড় কোনো দলীয় পদে না থেকেও তার একটি নিজস্ব কর্মী-সমর্থক বলয় রয়েছে। বলা হয়…
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরে প্রস্তুতিমূলক সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক…
নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূলে ক্ষোভ, ছয় মাসে বেড়ছে হতাশা
দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা আর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজপথে সক্রিয় থাকা নারায়ণগঞ্জ…
সাইনবোর্ডে মিছিলের প্রস্তুতি, আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল বের করার প্রস্তুতিকালে ১০ জনকে…
একক লড়াইয়ে আইনজীবীদের ভরসাস্থল আনোয়ার প্রধান
আদালত স্থানান্তর প্রক্রিয়াকে কেন্দ্র করে আইনজীবী সমিতিতে তৈরি হওয়া জটিল পরিস্থিতিতে সাধারণ…
পদ নেই, তবুও রাজপথে খোরশেদ: রাজনৈতিক ভবিষ্যৎ কোথায়?
আলমগীর আজিজ ইমনঃ নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে মাকসুদুল আলম খন্দকার খোরশেদের রাজনৈতিক পথচলা…
রয়েল রিসোর্টের ঘটনায় প্রতিপক্ষই সহযোগিতা চেয়েছিল: মামুনুল হক
২০২১ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে সৃষ্ট পরিস্থিতির কথা তুলে ধরে বাংলাদেশ…
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল: দুই বছর ধরে কমিটিশূন্য, নেতৃত্বে স্থবিরতা
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে কার্যত নেতৃত্বশূন্য অবস্থায়…

