ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ- সাধারন সম্পাদক সদ্য বহিস্কৃত বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন বলেছেন সম্মাজনক আশ্বাস পেলে আমি প্রার্থীতা থেকে সরে দাঁড়াবো।
তিনি বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য দলীয় প্রধানের সঙ্গে কথা বলতে চাচ্ছেন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিশ্বাসঘাতকতার শামিল। দল যাঁকে প্রার্থী করেছেন, নির্বাচনে প্রার্থী টিকে রাখা নিয়ে সংকট তৈরি হলে আমি প্রতাহ্যার করতে পারিনি। দল চাইলে এখনো আমি ঘোষণা দিয়ে ধানের শীষের প্রার্থীর (বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু) পক্ষে কাজ করতে পারি। তবে তা যেন ৫ ফেব্রুয়ারির আগে হয়।
সম্মানজনক আশ্বাস পেলে আমি প্রার্থিতা থেকে সরে দাঁড়াব– দুলাল হোসেন
Leave a Comment

