ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জে বায়ুদূষণ বন্ধে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূর।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফতুল্লার সস্তাপুর এলাকার জসিম উদ্দিন নীট কম্পোজিট লিমিটেডকে ১ লাখ টাকা এবং কাঠেরপুর এলাকার এস আর নীট ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নূর জানান, বায়ুদূষণের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রমাণ পাওয়ার পর দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ, র্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম। এছাড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

