ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সুসংগঠিত প্রস্তুতি ও কার্যকর কৌশল নির্ধারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি পুনর্গঠন করেছে। ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির মাধ্যমে দলটি নির্বাচনী মাঠে সাংগঠনিক শক্তি আরও জোরদার করার লক্ষ্য নিয়েছে।
পুনর্গঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক মাহমুদ সাঈদ তুষার। কমিটির সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মনিরা শারমিন। নির্বাচনী কার্যক্রমে সার্বিক সমন্বয়, আইন ও প্রশাসনিক বিষয়াদি তদারকি, মিডিয়া ও প্রচারণা কৌশল প্রণয়ন এবং ভোট প্রক্রিয়া মনিটরিংয়ের দায়িত্ব পালন করবে এই কমিটি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ব্যারিস্টার ওমর ফারুক, সুনামত তাহাসসুম জ্যোতি, তানজিম মাহমুদ, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হামজা নূর, আকরাম হোসাইন, আলাউদ্দিন মোহাম্মদ, মোহাম্মদ সিরাজ মিয়া, পুষ্পকর রহমান, সাইফুল ইসলাম শিমুল, ফয়সাল মাহমুদ শাহ, তাইফিন কিরণ, ড. কর্নেল (অব.) মো. শফিকুর রহমান, সাদিয়া ফারজানা দিয়া, ফরহাদ সোহেল, আবু সাঈদ নিরব, হামজা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেহরাব উদ্দিন, মো. পুরকুত আলী, মাহফুজুল হকির, আবু বাকের মুন্নাসির, অ্যাডভোকেট সাদিক আহমেদ, সাইফ ইবনে সামাদ, কেশব চন্দ্র বর্ধন, নাজিম নজরুল শাহ, সরদার আরিফুল ইসলাম সাগর, ইমরান আহমেদ এবং আয়মান রায়হান।
দলীয় সূত্র জানায়, পুনর্গঠিত এই কমিটির মাধ্যমে এনসিপি মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে চায়। পাশাপাশি নির্বাচন ও গণভোট ঘিরে প্রচারণা, পর্যবেক্ষণ ও আইনি প্রস্তুতি জোরদার করে একটি কার্যকর ও সুসংগঠিত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই কমিটির মূল লক্ষ্য।
নির্বাচন ও গণভোট সামনে রেখে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি পুনর্গঠন
Leave a Comment

