ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক এটি এম কামাল বলেন, মাসুদুজ্জামান মাসুদ আমাদের সকলের কথা চিন্তা করে তার সিধান্ত কে সে পর্রিবতন করবে এবং কেন্দ্র এটাকে গুরুত্বর্পূন ভাবে নিয়ে গিয়ে তাকে নির্বাচন থেকে সরে যেতে দিবে না এটাই আমরা বিশ্বাস করি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এরপর তার নেতাকর্মীরা মাসুদুজ্জামানের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক এটি এম কামাল এ সকল কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা ধর্য্য ধারান করুন কোন ভাবেই এমন কোন কাজ আমরা করবো না যেটাতে আমাদের দলের এবং মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বের যে একটা গুনবলি আছে সে যে ধরনের সুশৃঙ্খল রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে চায় এটা যেন মানুষ মনে না করে যে মাসুদুজ্জামান মাসুদের লোকজনরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন ভাবেই নষ্ট করা যাবে না। আমরা দরকার হলে মাসুদুজ্জামান মাসুদের কার্যালয়ে আমরন অনশন করবো।যতক্ষন পর্যন্ত সে তার সিধান্ত পর্রিবতন না করে আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে তার সিধান্ত জানতে চাই। যদি সে তার সিধান্ত পরির্বতন না করে তাহলে আগামী ২৪ ঘন্টা পর মাসুদুজ্জামানের কার্যালয়ে বসে আমরা পরবর্তী কর্মসূচির সিধান্ত নিব।
উল্লেখ্য নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন মাসুদ জানান নিজের ও পরিবারের নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পরে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, দল থেকে আমার ওপর কোনো চাপ, নির্দেশনা বা হুমকি নেই। আমার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাজনিত কারণে আমি নিজ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ও আমার পরিবারের নিরাপত্তাজনিত কিছু বিষয় আছে। নেগেটিভ পরিবেশও এর একটা কারণ। মূলত আমার ফ্যামিলি হচ্ছে ম্যাটার।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি সেটা ধরে রাখতে পারলাম না। আমার অনেকটা তীরে এসে তরী ডুবানোর মতো অবস্থা। এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাপ্রার্থী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ বলেন, এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই। তবে সংসদ সদস্য না হয়েও অন্য যে কোনো উপায়ে সমাজ ও মানুষের জন্য অনেক কিছু করা যায়। এতদিন নির্বাচনী প্রচারণা করে আমি এটা বুঝতে শিখেছি এবং আমার নির্বাচনী এলাকার বাইরেও আমি মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছি। আমি প্রতিশ্রুতি দিলাম সংসদ সদস্য না হলেও আমি মানুষের পাশে থাকব।
মাসুদুজ্জামান সিধান্ত পর্রিবতন না করলে আমরন অনশন– এটি এম কামাল
Leave a Comment

