ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সদ্য দল থেকে বহিষ্কৃত আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন ।
বুধবার (৩১ ডিসেম্বর) নিজ এলাকা সিদ্ধিরগঞ্জ নিজ এলাকা থেকে নিজের অনুসারিদের নিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নেন তারা। পরে বিকেল ৩টায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করেন ।জানাজা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন ।
উল্লেখ্য,গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় মঙ্গলবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই মহীয়সী নারী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণা ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।

