ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নগরীর সৌন্দর্য্য অক্ষুণ্ন রাখতে সড়কের ফুটপাথগুলো হকারমুক্ত দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল এবং জনদুর্ভোগের অবসান ঘটাতে নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ সড়কে হকার, অবৈধ দখলদার এবং অননুমোদিত পার্কিংয়ের বিরুদ্ধে বড় ধরনেরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
গত সোমবার (১৩ এপ্রিল) থেকে এ অভিযান শুরু হয়ে ।নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কামাল, সিটি কর্পোরেশনের প্রশাসক মো: সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রসাশক অধ্যাপক মামুন মাহামুদ, মহানগর বিএনপির সাধারন সম্পাদক এড. আবুল আল ইউসুফ খান টিপুসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ অভিযান শুরু হয় । গত সোমবার (১৩ এপ্রিল) থেকে এ অভিযান শুরু হওয়ার পর থেকে পুরোপুরি কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গত কয়েক তিন নগরীর বিভিন্ন স্থানে হকার বসতে চাইলোও প্রশাসনের কঠোর অবস্থানের কারনে তা হয়ে উঠেনি।
উল্লেখ্য গত ৫ এপ্রিল অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় সর্বসম্মতিক্রমে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যা ব-১১ এর অধিনায়কসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিবি রোডে হকার উচ্ছেদ, অবৈধ দখল অপসারণ এবং অননুমোদিত পার্কিং বন্ধে অভিযান পরিচালিত হবে। এ অভিযানে নেতৃত্ব দেবেন এমপি আবুল কালাম এবং সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। একইসাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, যাতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।
অভিযানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যা ব-১১, আনসার, বিএনসিসি, স্কাউটসসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল একদিনের প্রতীকী অভিযান নয়; বরং নগরীর প্রধান সড়কগুলোকে স্থায়ীভাবে দখলমুক্ত রাখার লক্ষ্যে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে, প্রশাসনের এ ঘোষণার পর বিবি রোড এলাকার ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের কারণে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া জরুরি।

